নবাবগঞ্জে যুবলীগের সভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা, বৃহস্পতিবার বেলা ১১ টায় কলাকোপা ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন তিনি তার  বক্তব্য  বলেন, যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে জনগনের পাশে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে পরিচালিত বর্তমান সরকারের উন্নয়ন মুখী কার্যক্রমের প্রচার ও প্রসারে প্রতিটি যুবলীগ কর্মীকে সহায়ক ভূমিকা পালন করতে হবে। এসময় সংগঠনকে শক্তিশালী করতে জেলা ও উপজেলার নেতাদের তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ বৃদ্ধির আহবান জানান তিনি।
উপজেলা সাধারণ সম্পাদক মো. নূর আলমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম বারকু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, আওয়ামীলীগ নেতা শেখ হান্নান উদ্দিন, দেবাশীষ চন্দ, রাকিব পত্তনদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *