অসহায় মানুষের পাশে দাড়াঁতে হবে-ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: মানবিক কাজ দিয়ে মানুষের পাশে এসে দাড়াঁতে হবে এবং আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান। শনিবার দুপুরে ঢাকার দোহার উপজেলার কবি নজরুল স্কুলে ঢাকা জেলার অন্তর্গত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারন করে দেশের উন্নয়নের সাথে সাথে অসহায় মানুষের পাশে দাড়াঁনোর নির্দেশ দিয়েছেন। তার নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ঢাকা জেলা পরিষদ। এপর্যন্ত জেলা পরিষদের অর্থায়নে ১১শ’এর অধিক প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং ছয় শতাধিক প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।
মো.মাহবুবুর রহমান আরও বলেন, বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি করোনা পরিস্থিতির শুরু থেকে স্বাস্থ্য উপকরন ও বন্যা পরিস্থিতিতে অসাহায় মানুষের পাশে ধারাবাহিক ভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া মানবিক বিষয় বিবেচনা করে অসুস্থদের চিকিৎসা সহায়তা, মেধাবী গরিব ছাত্র ছাত্রীদের লেখাপড়ার খরচ ও প্রতিবন্ধী পরিবারের মাঝে অর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে ঢাকা জেলা পরিষদ। এসময় জেলা পরিষদের অর্থায়নে ঢাকা জেলার অন্তর্গত ৬২ টি জন অসহায় ও দুস্থ পরিবারের হাতে মোট ১০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন তিনি। অনুদানের চেক হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানকে ধন্যবাদ জানান অসহায় পরিবারগুলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.শাহজাহান মোল্লা, আওয়ামী লীগ নেতা শেখ শাহাবুদ্দিন, মোস্তফা মোল্লা, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শফি আহমেদসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *