ঢাকার দোহার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই হাজার পিস ইয়াবা, ১৬ টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির ৩ লাখ ৮৫ হাজার টাকা ও বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদ (৪৫) ও তার সহযোগী দুই ভাই ইলিয়াস (৩৮) ও সজীব (৩৩)।
গোপন সংবাদের ভিত্তিতে দোহার সেনাবাহিনী ক্যাম্পের নেত্বতে রবিবার (২২জুন) মধ্যরাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সীর হল সংলগ্ন এলাকায় শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে সহায়তায় করেন দোহার থানা পুলিশের একটি টিম।
আটককৃত ব্যক্তি ও মালামাল দোহার থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। শহীদ ও তার ভাইয়ের নামে এর আগেও থানায় মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে রবিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন দোহার থানার ওসি (তদন্ত) নুরুন্নবী ইসলাম ।
