রাণীশংকৈলে নন্দুয়ার গলায় ফাঁস দিয়ে যুবকের আ ত্ম হ ত্যা

ঠাকুরগাঁও প্রতিধিনিঃ হাসিনুজ্জামান মিন্টু: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভবানন্দ রায় (১৮) নামের এক যুবক  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২২ জুন) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। ভবানন্দ ওই গ্রামের মৃত চৈতু রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে সকালে মায়ের সঙ্গে বকা-বকি হয় ভবানন্দের। পরে অভিমানে তিনি নিজ শয়নঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দিলে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *