স্টাফ রিপোটার: ঢাকার দোহার উপজেলার মাহামুদপুর ইউনিয়ন চরলটাখোলা গ্রামের যুবলীগ কর্মী মুছলেম বেপারি (৩২) নামে এক যুবকের উপর হামলা করেন একই ইউনিয়নের চেয়ারম্যান প্রর্থী নুরুজ্জামান মোড়লসহ আরও ১০ থেকে ১২ জন ।
মুছলেম বেপারি উপর হামলার প্রতিবাদে নুরুজ্জামান মোড়লের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তার আত্ময়-স্বজন ও গ্রামবাসীরা । আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি চরলটাখোলা ভাংগা ব্রীজ হতে শুরু করে করম আলীর মোড় রাস্তা হয়ে থানার মোড় ও সরকারি হাসপাতালে গিয়ে শেষ হয় ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে মুছলেম বেপারির বাড়িতে গিয়ে নুরুজ্জামান মোড়ল ও তার সহযোগিরা পরিবারের একাধিক সদস্যদের উপর দেশীয় অস্ত্র হাতুরি ,হকি ও পাইপ নিয়ে আক্রমন করেন । এবং বাড়িতেও ভাংচুর করেন ।
পরে ভিকট্রিমের আত্ম চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা দ্রুত স্থান পরিবর্তন করেন । পরে স্থানীয়রা আহত অবস্থায় মুছলেম বেপারি কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় ।
এই ঘটনায় মুছলেম বেপারি বোন বলেন, আমার ভাইকে নুরুজ্জামান নির্বাচন করার জন্য ৫০ হাজার টাকা দেয় এবং সমাজে ভোট কিনতে বলে । কিন্তুু কি কারনে নির্বাচন হলোনা জানিনা । নির্বাচন না হওয়য়া নুরুজ্জামান আমার ভাইয়ের কাছে সেই টাকা ফেরত চায় । আমার ভাই সমাজের বড় ভাই আনোয়ার হোসেনকে সামনে রেখে ঈদেও ১০ দিন পর টাকা ফেরত দিতে চায়।
তারা আমার ভাইকে সময়ও দেয় । কিন্তুু নিদিষ্ট সময় শেষ হওয়য়ার পূর্বে আমার ভাইকে তার গুরুতর জখম করেন । এই ধরনের সন্ত্রাসী কান্ডের বিরোদ্ধে প্রশাসনের কাছে বিচারের দাবি জানাই।
এবিষয়ে দোহার থানার ওসি দতন্ত আজাহারুল ইসলাম জানান , এই ঘটনায় ভিক ট্রিমের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দেয়নি । অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ।
