দোহারে মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

নূর হোসেন আকনঃ দোহারের মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের বিদোৎসাহী সদস্য মো. সালাউদ্দিন দরানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের সভাপতি মোঃ মাহবুবুর রহমান। প্রধান অতিথি মোঃ মাহবুবুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, খেলাধুলায় নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে এবং নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেকে অভিষ্ট পৌঁছাতে হবে।

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আজকের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। উদ্বোধনী বক্তব্যে মোঃ আলমগীর হোসেন বলেন স্কুল জীবনের স্মৃতিচারণ করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং শিক্ষার্থীদের উচ্চ পর্যায়ে পৌছার প্রেরণা দেন। এসময় জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের জন্য একটি ভবন নির্মাণের দাবি জানান এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে পশ্চিমাংশে অবস্থিত পুকুরের নিচু অংশটি ভরাট করার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইন্সপেক্টর জেনারেল অব রেজিষ্ট্রেশন ও সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা ড. খান মো. আব্দুল মান্নান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল-মামুন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য শ ম আব্দুল জলিল, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাজাহান মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের গভর্নিং সদস্য সোলায়মান শরীফ, রমজান হোসেন, কাজী ফরহাদ হোসাইন, ফিরোজ খালাসী, ডাঃ শাহজাহান,নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার খান লেবু, দোহার উপজেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বশির আহমেদ, মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়সহ সকল শিক্ষক অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *