দোহারে মায়ের আদর ফাউন্ডেশনের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঢাকার দোহার উপজেলায় মায়ের আদর ও আয়াতুন নেসা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নিম্নবিত্ত ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকায় মায়ের আদর ফাউন্ডেশনের কর্ণধার আনোয়ার পারভেজ সোহাগের নিজ বাড়িতে আয়াতুন নেসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাকিব হায়দারের সার্বিক সহযোগিতায় ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, তেল, পোলার চাউল ও একটি করে মুরগি উপহার দেয়া হয়।
মায়ের আদর ফাউন্ডেশনের কর্ণধার আনোয়ার সোহাগ বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতেই আমাদের এই উপহার বিতরণ। ঈদের দিন স্বচ্ছল ও ধনীরা ভালো ভালো খাবার খাবে আর নিম্নবিত্ত পরিবারের লোকজন না খেয়ে থাকবে তা হয় না। আমাদের এই ধরনের কার্যক্রম আমরা সবসময় অব্যাহত রাখার চেষ্টা করবো।
এদিকে ঈদ উপহার পেয়ে নিম্নবিত্ত ও অসহায় পরিবারগুলো আনন্দ প্রকাশ করেন এবং মায়ের আদর ও আয়াতুন নেসা ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জনতার সম্প্রীতি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠা বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলীল সবুজ, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, ফয়সাল খানসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *