প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল সায়েস্তা ইউপি’র ১ হাজার ৬শ ৯৮ পরিবার

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ)থেকে : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নে দুঃস্থ ও অসহায় ১ হাজার ৬শ ৯৮ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার। সোমবার (৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে সায়েস্তা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপি চেয়ারম্যান মো.আব্দুল হালিম এ ঈদ উপহার ভিজিএফ’র চাল আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। এ সময় সায়েস্তা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১ হাজার ৬শ ৯৮ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল তুলে দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন,সায়েস্তা ইউপি প্যানেল চেয়ারম্যান মো.মহিদুর রহমান,ইউপি সচিব মঞ্জুরুল হক ভূইয়া,ট্র্যাক অফিসার মো.আব্দুল জলিল ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *