দোহারে মাদকের রানী টুনি ও তার সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের উত্তর মৌড়া থেকে টুনি ওরফে ইয়াবা রানী টুনিকে ও তার সহযোগী জসীমকে শাইনপুকুর পুলিশ ফারির অফিসার ইনচার্জ শফিকুল আলমের নেতৃত্বে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শাইনপুকুর তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা এসআই হাবিব, এএসআই শাহ-আলম ও রফিকুল ইসলামকে নিয়ে মুকসুদপুর ইউনিয়নের উত্তর মৌড়া এলাকার কাইটাচান রাস্তায় অবস্থানকালে টুনি ও তার সহযোগী জসীমকে রিক্সায় চলন্ত অবস্থায় দেখতে পায়।

এ সময় তাদের আচরণের পরিবর্তন দেখে পুলিশ সন্দেহ জনকভাবে তাদের তল্লাশী চালায়। তল্লাশীকালে টুনির কাছে থাকা মাদক দ্রব্য ২৬ পিস ইয়াবা ও জসীমের কাছে থাকা ১০ পিরিয়া হিরোইন লুকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, টুনিকে তল্লাশীর সময় সে পুলিশ কর্মকর্তাদের উপর চওড়া হয় এবং বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে। যা খুবই অপ্রীতিকর বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় লোকজন আরও বলেন, টুনি দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় টুনি এর আগেও কয়েকবার গ্রেফতার হয়েছিল কক্সবাজার ও ঢাকা থেকে। তাকে একাধিক বার মাদক দ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *