দোহারে বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অডিটরিয়ামে এ প্রস্তুিতমূলক সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র- এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশ এখন প্রকৃতির সৃষ্ট ভয়াবহ করোনা দুর্যোগের কবলে। তার সঙ্গে যুক্ত হয়েছে মনুষ্যসৃষ্ট আরো দুটি দুর্যোগ। এই দুটি দুর্যোগ হলো রাজনৈতিক সন্ত্রাস ও চিহ্নিত হিংস্র গোষ্ঠীর নানা-রকমের অপচেষ্টা। বিশ্বের সব দেশেই করোনাভাইরাস এখন জাতীয় দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে। মানবতার এই মহাবিপদের দিনে সব দেশেই, বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে বিরোধী দলগুলো সরকারের বিরোধিতার বদলে জাতীয় দুর্যোগ কাটিয়ে উঠতে সরকারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, আজকের এইদিনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তাদেরকে হত্যা করেছে। সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোল্লা মো. বেলাল হোসেন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক আলী আহসান খোকন শিকদার,  মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সুজাহার বেপারী, নারিশা চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহম্মেদ হান্নান, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন, মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ হান্নান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *