আব্দুল রাহিম: খেলাই শক্তি খেলাই বল, মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে অরঙ্গাবাদ যুব সংঘ ফ্রেন্ডশিপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) বিকেলে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে অরঙ্গাবাদ যুব সংঘের আয়োজনে অরঙ্গাবাদ জামে মসজিদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অরঙ্গাবাদ টাইগারর্স বনাম অরঙ্গাবাদ পাওয়ার হিটারর্স দল দুটি অংশগ্রহণ করে। পরে অরঙ্গাবাদ টাইগারর্স দল ব্যাটিং করে ১২ ওভারে ১৩২ রানের টার্গেট দেন। শেষে অরঙ্গাবাদ পাওয়ার হিটারর্স দলকে ৯ রানে হারিয়ে অরঙ্গাবাদ টাইগারর্স দল জয়লাভ করে।
এ সময় নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি হারুন অর রশিদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাসুদ মৃর্ধা। দোহার উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান দিনারের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মো. সামসুদ্দিন মেম্বার।
আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ফেরদৌসী মেম্বার,বিশিষ্ঠ ব্যবসায়ী ইয়ার আলী মেম্বার, কালাম মৃর্ধা,মোজাম্মেল হোসেন রুবেল,রফিউদ্দিন জিএস, মান্নান মাদবর, হাশেম বেপারীসহ অরঙ্গাবাদ যুব সংঘের সদস্যবৃন্দ। পরে খেলায় চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন অতিথিরা।
