নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষন পরিকল্পনা প্রস্তুতি, দুযোর্গ মোকাবেলায় আনবে গতি” এই স্লোগানে বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস দোহার উপজেলার আয়োজনে সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় আরো উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার জনাব মো. আব্দুল হক সহ অন্যান্য সদস্যবৃন্দ।
