নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি বাজার ও জনবহুল এলাকায় করোনা ভাইরাসের ২য় ধাপ মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান করার জন্য জনসাধারণকে সচেতন করার পাশাপাশি জেলা প্রশাসন ঢাকার পক্ষে বিনামূল্যে পথচারী ও যানবাহন চালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৮ জনকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় সহযোগীতা করেন দোহার থানা পুলিশ। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সাংবাদিকদের বলেন, ২য় ধাপে করোনা মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মানাতে ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন,প্রশাসনের পাশাপাশি জনসাধারণকে সচেতন হতে হবে,তাহলেই করোনা প্রতিরোধ সম্ভব।জনস্বার্থে অভিযান চলমান থাকবে।
