মো.কামাল হোসেন : দোহারের মাহমুদপুর ইউনিয়নের কাতার প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো.চুন্নু মিয়ার অর্থায়নে গরীব – দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে তার প্রতিষ্ঠিত শিমুলতলা মডেল মাদরাসায় দুই শতাধিক পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মো.চুন্নু মিয়া জানান,” বিগত দিনে আমি আমার ইউনিয়নের গরীব ও অসহায় পরিবারগুলোর পাশে ছিলাম। আমি প্রতি ঈদে গরীব অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরন করি। আগামীতে ও এরকমভাবে জনগনের পাশে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন তার বড় ভাই ওহাব মাতবর, ইব্রাহিম মৃধা, মাদ্রাসার পরিচালক মো.জামাল হোসেন, হাফেজ জাফর আহমদ প্রমুখ।
