দোহারে নৌপুলিশের অভিযানে ২৮০ কেজি জাটকা জব্দ

মো. কামাল হোসেন:  ঢাকার দোহার উপজেলায় কুতুবপুর নৌপুলিশের অভিযানে ২৮০ কেজি জাটকা জব্দ করা হয়েছে । মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন ধোয়াইর বাজার এলাকা থেকে এ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা স্থানীয়  এতিমখানা মাদরাসা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা  হয়নি। এ অভিযানে নেতৃত্ব দেন কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শামছুল আলম।

এ বিষয়ে কুতুবপুর নৌ পুলিশ ফাড়িঁর অফিসার ইনচার্জ শামছুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধোয়াইর বাজার এলাকায় বিশেষ অভাযান পরিচালনা করা করি। ধোয়াইর বাজার এলাকায় জাটকা মাছ বিক্রির উদ্যোশে নিয়ে আসছিল কতিপয় কিছু অসাধু ব্যবসায়ীরা। নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। এসময় ২৮০ কেজি জাটকা জব্দ করি। অভিযানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা মৎস্য কমকর্তা লুৎফুন্নাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *