নিজস্ব প্রতিনিধি : করোনার মহামারী বেড়ে যাওয়ায় সাংবাদিক সংগঠন ‘দোহার প্রেসক্লাবে’র উদ্যোগে দোহার উপজেলায় মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রতন চত্বর ও জয়পাড়া চৌরাস্তার পথচারী ও বিভিন্ন চালকদের মাঝে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি আহসান খোকন শিকদারের সহযোগিতায় এ মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের আহ্বায়ক তারেক রাজীব, সাবেক সভাপতি কামরুল হাসান, সাবেক সহ-সভাপতি অলি আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, বিজয় টিভির প্রতিনিধি আতাউর রহমান সানী, মাহিউল ইসলাম পলাশ, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি শেখ জুবায়ের আহমেদ, কে টিভি বাংলার প্রতিনিধি মো. কামাল হোসেন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
