নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট জাহিদ হায়দার উজ্জ্বলের বাবা মো. আবদুল হাই সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি, মো. আবুল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় সাদাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।
