দোহারে নারিশা পশ্চিম চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাচ-১৯৭৭ এর ১ম পুর্ণমিলনী

ঢাকার দোহারে নারিশা পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি সমাপনী ব্যাচ- ১৯৭৭ এর ১ম পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) উপজেলার নারিশা ইউনিয়নে নারিশা পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ১৯৭৭ ব্যাচের আয়োজনে এ পূর্ণমিলনী  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মনজুরুল আলম শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির।

অনুষ্ঠানে দীর্ঘ ৪৭ বছর পর বন্ধুদের দেখা হয়।  এই মিলন মেলায় খুশিতে আত্মাহারা হয়ে নাচে, গানে, ছন্দে, কবিতায় মিলে মিশে আনন্দে মেতে উঠে। গল্প, আড্ডা, সেলফি, খাওয়া-দাওয়া, খেলাধুলা দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করেন। মিলন মেলায় আগত সহপাঠী বন্ধুরা খুনসুটিতে নিজেদের আপন করে নেয়।

এ সময় রাশেদুল ইসলাম ও নাজমুল ইসলাম রনির সঞ্চালনায়  আরো উপস্থিত ছিলেন,নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন,মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, গিয়াস উদ্দিন গিনু, নারিশা পশ্চিমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আক্তারুজ্জামান সোহেল, উদ্যেক্তা রজ্জব আলী, লুৎফর রহমান জুয়েল সহ ১৯৭৭ ব্যাচের সকল প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। পরে আগত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *