দোহারে ডলি গ্রুপের দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : দোহার উপজেলায় ডলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীনের নিজস্ব অর্থায়নে দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে প্রায় ২,২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী হিসেবে প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি সয়াবিন তৈল ও একটি করে সাবান উপহার দেন।
ডলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিতকল্পে সরকার দেশব্যাপী ছুটি ঘোষণা করেছে এবং সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে।

এ পরিস্থিতিতে অনেক দরিদ্র লোকের পক্ষে খাবার জোগাড় করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সরকার তাঁদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করছে। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় ও ঢাকা ১ আসনের সাংসদ সালমান এফ রহমানের নির্দেশনা অনুযায়ী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, মেসার্স ডলি গ্রুপের পরিচালক হায়দার আলী, আব্দুল সালাম মৃধা, নবদ্বীপ টিকাদার, মুনির মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *