দোহারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে উপজেলার রতন চত্বর থেকে একটি র‌্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রতন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার দোহার শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মো. মুরাদ হাসান, প্রচার সম্পাদক মো. পিন্টু মোল্লা, দপ্তর সম্পাদক মো. সুমন আহমেদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম রাবু, মহিলা প্রচার সম্পাদক আরিফা আক্তার, এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো.কামাল হোসেন ডিপটি, আব্দুল আলীম. বিশিষ্ট সমাজসেবক মো. দেলোয়ার হোসেন, মো. নাসির মাস্টার, তুহিন হোসেন, মো. আয়নাল মাঝি. মো.শামীমসহ শিক্ষক, শিক্ষার্থী, নারী নেত্রী, উন্নয়নকর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশা- শ্রেণীর অংশ নেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *