দোহারের সরকারি খালের উপর অবৈধ স্থাপনা ভেঙ্গে দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সাতভিটা এলাকায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করার পর মঙ্গলবার বিকেলে ঐ স্থানে অভিযান পরিচালনা করে স্থাপনাটি ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় দখলকারীদের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। অভিযানে সহযোগীতা করেন দোহার থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দোহারের সাতভিটা এলাকায় সরকারি খালের দখলের বিষয়টি আমরা নিশ্চিত হয়ে তাদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেই। পরবর্তীতের দখলকারীরা পূণরায় স্থাপনার কাজ শুরু করার খবর পেয়ে আমরা স্থাপনাটি ভেঙ্গে দেই।

তিনি আরও বলেন, সরকারি খাল দখলকারীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না এবং খাল অবমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, উপজেলার সাতভিটা এলাকায় বেশ কিছুদিন ধরে সরকারি খাল দখল করে স্থাপনার নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় আব্দুল ফকিরের ছেলে আবুল কালাম। স্থানীয়রা বাঁধা দিলেও স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রাখেন তিনি। পরে প্রশাসনের অভিযানে স্থাপনাটি ভেঙ্গে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *