নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জের বেশ কয়েকটি উন্নয়নমূলক ও সামাজিক কাজের পরিদর্শনের সারাদিন ব্যস্ত সময় পার করেছেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।দিনের কর্মসূচী হিসেবে মঙ্গলবার সকালে কোন্ডায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে সকাল ১০টায় আগানগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরে স্থানীয় আমবাগিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুজিব বর্ষের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পথ শিশুদের মাঝে স্কুল ড্রেস, ব্যাগ বিতরণ এবং শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।
এসময় আগানগর উচ্চ বিদ্যালয়, আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৮৮জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সাথে এসময় অন্যান্যের মধ্যে সহকারী পরিচালক এলজিইডি (ঢাকা) সানিয়া আক্তার, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, সহকারি কমিশনার (ভুমি) সানজিনা পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল সহ
আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো. জাহাঙ্গীর শাহ খুশী, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির আহম্মেদ, ইউপি সচিব রনি মিয়া, সহকারি সচিব তানজিরা, ইউপি সদস্য হাজী কামাল আলী, মো.শাহিন, আব্দুর রাজ্জাক রুবেল, মো. দেলোয়ার হোসেন দিলু, মশিউর রহমান শাহীন, প্রাণ কুমার বর্মন, হাজী মো. রাসেল, মো, আলাউদ্দিন, মো. রফিক, ইউনিয়ন ডিজিটাল উদ্যোক্তা শামীমা ও মো. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।
পরে বেলা ১১টায় জিনজিরা কালাচাঁন প্লাজার সামনে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নি কান্ড বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সদের সহায়তায় এক অগ্নিনির্বাপণ মহড়া পরিদর্শণ করেন।
এরপর দুপুর সাড়ে বারোটায় জিনজিরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর কালীন প্রজনন স্বাস্থ্য সেবা কল সেন্টার উদ্বোধন করেন। পরে আয়মনা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী সামগ্রী বিতরণ করেন।
এছাড়া দুপুর দেড়টায় জিনজিরাস্থ মনু ব্যাপারীর ঢালে স্থাপিত দেশের প্রথম ওয়েস্ট ক্লিয়ারিং মেশিন পরিদর্শন করেন। এর আগে জেলা প্রশাসক ঐতিহাসিক স্থাপনা হিসেবে জিনজিরা প্রাসাদ পরিদর্শন করেন।
এছাড়া রোহিতপুর ইউনিয়ন ভুমি অফিস, কলাতিয়া ইউনিয়ন ভুমি অফিস, উপজেলা ভুমি অফিস, আমার বাড়ি আমার খামার প্রকল্প ও উপজেলা নির্বাহী অফিসারের অফিস পরিদর্শন করেন। এর আগে বিজ্ঞান মনস্ক জাতি গঠনে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের সাথে মতবিনিময় করেন। এসময় কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ তার সাথে উপস্থিত ছিলেন।
শেষে উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ৭০জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। সবশেষে সহকারি কমিশনার (ভুমি) কেরাণীগঞ্জের অফিস প্রাঙ্গনে উম্মুক্ত ভুমি বিরোধ নিস্পত্তির গণশুনানীর নিমিত্তে নির্মিত ’আপন আলয়’ নামক কার্যালয়ের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম উপস্থিত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে সেখানে একটি বৃক্ষ রোপন করেন।
