দোহারের মৈনটঘাটে ৩০ কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মৈনটঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহারের নেতৃত্বে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

কুতুবপুর নৌ ফাঁড়ির ইনচার্জ মো. সামছুল আলম বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহারকে সাথে নিয়ে মৈনটঘাটে অভিযান চালিয়ে ৩০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা জাটকা ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *