নবাবগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস, ১৭মার্চ জাতীয় শিশু দিবস, ২৫মার্চ গণহত্যা দিবস এবং ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় ২০২১ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পরিষদের সম্মেলন কক্ষে এ সভা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু এতে সভাপতিত্ব করেণ।

সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বকর সিদ্দিক, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান কিসমত, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, প্রকৌশলী তপন কুমার বৈদ্য, ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, আলিমুর রহমান খান পিয়ারা, আব্দুল ওয়াদুদ মিয়া, ইব্রাহিম খলিল, ড. সাফিল উদ্দিন মিয়া, তপন মোল্লা, দেওয়ান তুহিনুর রহমান, মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *