দোহারের বিলাসপুর ইউনিয়নে আসন্ন নির্বাচনে রাসেদ চোকদারের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় আসন্ন বিলাসপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাসেদ চোকদার। এ উপলক্ষে শুক্রবার সন্ধায় বিলাসপুর এলাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল থেকে প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন সভাস্থলে।

এসময় আগামী নির্বাচনে জয়ী হতে পারলে জনগণের প্রত্যাশা পূরণে ও প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেন রাসেদ চোকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, ইউপি সদস্য আয়নাল হোসেন,এ্যাড.আহাম্মদ আলী চোকদার,বাশার মোল্লা,কুটুম মোল্লা, কুদ্দুস চোকদার,আল-আমিন চোকদার,ইব্রাহিম তালুকদার,আক্তার হোসেন, রেজাউল শিকদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক উদয় হুসাইন সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *