দোহারে নৌ-পুলিশের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়াইর জব্দ

নিজস্ব প্রতিবেদক:   ঢাকার দোহার উপজেলার পদ্মানদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে ৩৫টি চায়না দোয়াইর ও ৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কুতুবপুর নৌ পুলিশের সদস্যরা। যার বাজার মূল্য ৩লাখ ৮৫ হাজার টাকা।

আজ সোমবার কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল আলমের নেতৃত্বে কুতুবপুর নৌ পুলিশের সদস্যরা দোহার থানাধীন পদ্মানদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে এসব চায়না দোয়াইর ও কারেন্ট জাল জব্দ করে। কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল জানান, আমাদের এ অভিযান চলমান রয়েছে।

আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে এসব অবৈধ মাছ ধরার জাল ও দোয়াইর গুলোকে প্রতিহত করার চেষ্টা করছি। সেই সাথে মৎস জেলেদের এধরনের জাল বা দোয়াইর ব্যবহার করতে নিষেধ করছি এবং তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরে মৎস্য কর্মকর্তার নির্দেশে জব্দকৃত জাল ও দোয়াইর জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *