রিমন হোসেন: আমাদের অঙ্গীকার বিষমুক্ত খাবার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঢাকার দোহার উপজেলায় দোহার অর্গানিক এগ্রো এর ২য় বর্ষ উদযাপন ও মিলনমেলার আয়োজন করা হয় । সোমবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় দোহার অর্গানিক এগ্রো এর নিজস্ব কার্যালয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন ও মিলনমেলার আয়োজন করে দোহার অর্গানিক এগ্রো ।
এসময় বক্তরা বলেন, খাদ্যে ভেজাল এখন ‘ওপেন সিক্রেট’। মেশিনে কাটা চালে ক্ষতিকর মোম পলিশ করা হচ্ছে, মাছে দেয়া হচ্ছে ফরমালিন, মুরগি ও মাছকে যে খাবার খাওয়ানো হয় তাতে মেশানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক, বাজারের বিভিন্ন সয়াবিন তৈল প্রস্তুত হয় উচ্চতাপে যা মারাত্মক ক্ষতিকর ফলমূলে মেশানো হচ্ছে ইডেন, টমটম, ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইডসহ নানা রাসায়নিক।
আর এ খাবার খেয়ে মানুষ বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হচ্ছেন। তাই বাধ্য হয়ে তারা খাঁটি বা নিরাপদ খাবারের দিকে ঝুঁকছেন। আর তাদের এ চাহিদা পূরণে ‘অর্গানিক খাবার’, ‘খাঁটি খাবার’, ‘বিষমুক্ত খাবার’, ‘নিরাপদ খাবার’- এমন প্রতিশ্রুততে অনেক উদ্যোক্তা ও প্রতিষ্ঠান জন্ম নিয়েছে। ভালো সার্ভিস দিয়ে ইতোমধ্যে সুনামও কুড়িয়েছে দোহার অর্গানিক এগ্রো প্রতিষ্ঠান।
কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন দোহার অর্গানিক এগ্রো প্রতিষ্ঠানের এডমিন নজরুল ইসলাম ও এডমিন মো. রাজীব শরীফসহ দোহার অর্গানিক এগ্রো প্রতিষ্ঠানের অন্যান সদস্যবৃন্দ।
