থার্টিফার্স্ট পালনে নিষেধাজ্ঞা : দোহারে প্রশাসনের হস্তক্ষেপে ডিজে পার্টি পণ্ড

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতির কারণে নতুন বছর উদ্যাপন উপলক্ষে গণজমায়েত করে ড্যান্স ও ডিজে পার্টির উপর সরকারি নিষেধাজ্ঞা দেওয়ার পর দোহারের বিভিন্ন স্থানে প্রশাসনের অভিযানে ৪টি স্থানে অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় উপজেলার জয়পাড়া,দোহার বাজার,সুতারপাড়া ও বাঁশতলা এলাকায় চারটি অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়।
নির্বার্হী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, করোনা পরিস্থিতিতে নতুন বছর উপলক্ষে সকল প্রকার গণজমায়েত বন্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন এলাকায় গণজমায়েত করে ড্যান্স ও ডিজে পার্টির খবর পেয়ে সাথে সাথে অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়। সারারাত অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বার্হী ম্যাজিস্ট্রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *