সিংগাইরে পুলিশ পরিচয়ে এক বাড়িতে ডুকে নগদ টাকা,স্বর্নালংকার লুট

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর থানার অদূরে পুলিশ পরিচয়ে এক বাড়িতে ডুকে নগদ টাকা,স্বর্নালংকার,মোবাইল সেট লুটে নিয়েছে দুস্কৃতকারিরা এমন অভিযোগ ওঠেছে। দুস্কৃতকারিরা নগদ এক লক্ষ আশি হাজার টাকা ,প্রায় এক লক্ষ টাকার স্বর্নালংকারসহ দামি ৩টি মোবাইল সেট লুটে নেয়। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিংগাইর থানার অদূরে পৌরসভার ৪ নং ওয়ার্ড কাংশা এলাকার মডেল টাউনের পূর্ব পাশের চকে মৃত.ছাদেক আলীর বাড়িতে।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘরের বারান্দার গেট খুলা রেখে পরিবারের লোকজন টিভি দেখতে ছিল। এ সময় পুলিশের পোশাক পরিহিত ১জন,সিভিলে ২জন ঘরে ডুকে সাদেকের নামে ইয়াবা বিক্রির অভিযোগ তুলে ঘর তল্লাশী শুরু করে। এক পর্যায় পরিবারের লোকজনের জিজ্ঞাসায় তারা নিজেকে ডাকাত বলে পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে নগদ এক লক্ষ আশি হাজার টাকা,স্বার্নালংকার,৩টি দামি মোবাইল নিয়ে গৃহকর্তীর মেয়ে রূপা (২৪) কে মাথায় আঘাত করে দুস্কৃতকারিরা ছিটকে পরে। পরে ভিকটিমের পরিবার ডাকাত বলে ডাক চিৎকার করলে আশে পাশে লোকজন এগিয়ে আসে। ততক্ষনে তারা পালিয়ে যায়। থানা পুলিশ খবর পেয়ে পুলিশ উপ-পরিদর্শক মো.আমিনুল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান বলেন-পুলিশের জ্যাকেট পরে প্রতারানা করেছে একটি চক্র। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তা প্রেরক

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *