ঢাকা সাভার থেকে পত্নীতলা পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল গ্রেফতার 

মোহাম্মদ আককাস আলী : পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের পরিকল্পনায়  পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকা জেলার সাভার থানা এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করে মঙ্গলবার ( ২৪নভেম্বর)  মধ্যরাতে পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেদুল ইসলামকে গ্রেফতার করে। পুলিশ জানায় তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানা এবং নওগাঁ সদর থানায় ১১টি ওয়ারেন্ট রয়েছে যার মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন যাবত তিনি পলাতক অবস্থায় ছিলেন। তাঁকে গ্রেফতার করতে পারায় পত্নীতলা এলাকার বেশ কিছু জনগণ উল্লাস প্রকাশ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *