সিংগাইরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটির কাটার দায়ে জরিমানা

মো.রকিবুল হাসান বিশ্বাস, জেলা প্রতিনিধি(মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিংগাইরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এম.এম ব্রিকসের মালিক মো. রহিম কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(২৪ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলা বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো.আল-আমিন কবির। এ অভিযানে সিংগাইর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল-আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান,কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের অভিযোগে এম এম ব্রিকসকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(ক) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *