নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় স্বর্গীয় নিহার রানী নন্দীর আত্মার শান্তি কামনায় তাঁর ৭ম তিরোধান দিবস উপলক্ষে শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে উপজেলার কার্তিকপুর এলাকার শ্রী রমেশ চন্দ্র নন্দীর বাড়িতে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র শ্রীমদ্ভাগবত পাঠ করেন শ্রী নিতাই গোস্বামী। এ সময় ভক্তিমূলক পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মধ্য দিয়ে স্বর্গীয় নিহার রানী নন্দীর আত্মার শান্তি কামনা করা হয়।
