এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি. ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সার্ভিস লেনে মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। শনিবার (২১জুন) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ধলেশ্বরী জোড়া ব্রীজের ঢালে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায় সকাল সাড়ে ৮ টার দিকে কুচিয়ামোড়া ধলেশ্বরী জোড়া ব্রীজের ঢালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সার্ভিস লেনে ঢাকা গামী লোকাল আব্দুল্লাহ পুর পরিবহনের মিনি বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক উপজেলার ইসলাম পুর এলাকার হাবিব শিকদারের ছেলে রবিন শিকদার (৩০), রাজানগর এলাকার জগদীশ মন্ডলের ছেলে কমল মন্ডল (৫১) ওময়মনসিংহের ত্রিশাল উপজেলার জামতলী এলাকার সবুর মিয়ার ছেলে দুলাল মিয়া(৬৫) আহত হয়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যান। দুর্ঘটনা কবলিত লোকাল মিনিবাস ও ইজিবাইক হাসাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।
