কেরানীগঞ্জে ক্রিকেট কার্নিভালে বুড়িগঙ্গা টিম চ্যাম্পিয়ন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে ক্রিকেট কার্নিভালে বুড়িগঙ্গা টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ঢাকা জেলা ক্রীড়া অফিস ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ সকালে আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই ক্রিকেট কার্নিভালের আয়োজন করা হয়। এই কার্নিভালে অনুর্ধ্ব ১২ মোট ১০ টি একাডেমির ছেলেরা অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় বুড়িগঙ্গা টিম। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক ও ইলেকট্রনিকস ডিভাইসের নেশা হতে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। বর্তমান সরকার এ কারণে প্রতিটি পাড়া মহল্লায় শারীরিক কসরত ও ক্রীড়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করছে এবং উপজেলার পক্ষ হতে এ রুপ আয়োজন নিয়মিত হতেই থাকবে। এ অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি নেতা ও কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সদস্য আমান উল্লাহ মাস্তান, যুবদল নেতা আরমান উল্লাহ ডাবলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *