ঢাকা জেলা পরিষদের অর্থায়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

মো. সুজন হোসেন: ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ঢাকার দোহার উপজেলার বিভিন্ন স্থানে ৩ কোটি ৩২ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার জয়পাড়া ইউসুবপুর, বিলাসপুর ও মাহমুদপুর এবং নয়াবাড়ী ইউনিয়নে স্কুল, মাদরাসা ও আরসিসি রাস্তা নির্মাণসহ মোট ৩ কোটি ৩২ লাখ টাকার ৭টি প্রকল্পের উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান।


এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন নান্নু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক কারী আবদুর শুকুর, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.শাহজাহান মোল্লা,আওয়ামীলীগ নেতা শেখ শাহবুদ্দিন, হুকুম আলী চোকদার,রাহীম কমিশনার, সুরুজ মোল্লা,সাজ্জাদ হোসেন সাজু, মোক্তার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *