ঢাকা জেলা কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তনের দাবীতে কর্ম বিরতি কর্মসূচি পালন

মো. আব্দুল গনি.কেরানীগঞ্জ(ঢাকা): বাংলাদেশ কালেক্টরেট সহকারীদের পদবী পরিবর্তন ও উন্নয়নের দাবীতে ঢাকা জেলা শাখার উদ্যোগে পূর্ণ দিবস কর্ম বিরতি কর্মসূচি পালন,আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১১টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে একর্মসূচি পালন করা হয়। । এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কালেক্টরেট সমিতির মহাসচিব ও ঢাকা জেলা কালেক্টরেট সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মমিনুল, সিনিয়র সহ-সভাপতি মুকবুলুর রহমান, অতিরিক্ত মহাসচিব আতাউর রহমান, সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবীর, সদস্য মো. মজিরুল হক, অর্থ সম্পাদক খন্দকার নাজমুল আলম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ঘোষণা দেন যে,তাদের দাবী মেনে নেয়া না হলে ৩০ নভেম্বর পর্যন্ত তারা লাগাতর কর্মবিরতী কর্মসূচি পালন করবেন। পরে একটি র‌্যালী বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *