টঙ্গিবাড়ীতে অবৈধ সীসা কারখানা সীলগালা ও জরিমানা

টঙ্গিবাড়ী থেকে ফিরোজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলায় অবৈধ সীসা কারখানা সীলগালা ও জরিমানা করা হয়েছে । ৪ই আগস্ট মঙ্গলবার বিকাল ৫টায় টঙ্গিবাড়ী উপজেলার বেতকা এলাকায় অবৈধ ভাবে সীসা কারখানায় সীলগাল ও জরিমানা করা হয়েছে মোবাইল কোটের মাধ্যেমে । মোবাইল কোট পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার । এ সময় সীসা কারখানাটি সীলগালা করা হয় ও এক লক্ষ টাকা জরিমানা করারা হয়েছে । বেতকা চৌরাস্তা মোড়ে অভিযান করা হয় । টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, বেতকা মোড়ে অবৈধ ভাবে সীসা কারখানায় সীসা গালার কারনে পরিবেশ দূষণের সৃষ্টি হচ্ছে । আমরা সংবাদ পেয়ে কারখানাটি সীলগালা ও এক লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে । কারখানাটির মালিক মো; মোক্তার হোসেন সে ওই এলাকার বাসিন্দা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *