জিনজিরায় এসএসসি ব্যাচ-২০০২ এর খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা পী এম পাইলট স্কুল এন্ড কলেজের এসএসসি ব্যাচ-২০০২ এর পক্ষ থেকে কর্মহীন অসহায় মানুষের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এসএসসি ব্যাচ-২০০২ এর সকল সদস্য তাদের নিজ উদ্যোগে করোনা মহামারীর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এসব খাদ্যসামগ্রী বিতরণ কর্মসুচির আয়োজন করেন।

তারা জিনজিরা ইউনিয়নের গোলজারবাগ, লসমানগঞ্জ, রহমতপুর, রসুলপুর, মান্দাইল, নজরগঞ্জ, বন্দ ছাটগাঁও, ছাটগাঁও, ডাকপাড়া, বন্দ ডাকাপাড়া, অমৃতপুর, হাউলী, বারঘরটোলা, ইসলামাবাদ, নামাবাড়ি ও মালোপাড়া এলাকায় ২’শ ৩০ কর্মহীন অসহায় পরিবারের ঘরেঘরে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

এসব খাদ্যসামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ৪ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি ডাবলী ও ১ কেজি বেসন দেওয়া হয়।

এসময় এসএসসি ব্যাচ-২০০২ এর সকল সদস্য উপস্থিত ছিলেন। এব্যাপারে তারা জানান, করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারীর সময় কিছু খাদ্যসামগ্রী নিয়ে কর্মহীন অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *