কেরাীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে দুই হাজার দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৩১আগস্ট) দুপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লি: এর উদ্যোগে এ চাল বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়।
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লি: এর সভাপতি স্বধীন শেখের সভাপতিত্বে এ অনুষ্ঠানটির পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুসলিম ঢালী। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ,কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.শাহজাহান. আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশী, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেন,জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুব লীগ সভাপতি হাজী মো.মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাকির আহম্মেদ,কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লি: এর সহ-সভাপতি হাজী মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো.তোফাজ্জল হোসেন,কোষাধ্যক্ষ শেখ কাওসার, সাবেক সভাপতি মো. আব্দুল আজিজ শেখ, সাবেক সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান, জেলা পরিষদ মার্কেট দোকান মালিক সমবায় সমিতি লি: এর সভাপতি হাজী মো.হাতেম, আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো.মানিক শেখ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো.জহিরুল ইসলাম, ইউপি সদস্য,দেলোয়ার হোসেন দিলু, যুবলীগ নেতা আতাউর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *