কেরানীগঞ্জের আমবাগিচায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রান্না করা খাবার বিতরণ

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আমবাগিচা এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, আলাচনাসভা ও অসহায় দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। আজ সোমবার দুপুরে আমবাগিচায় দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সোহেলের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরিফুল ইসলাম সোহেলের সভাপিতত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম,আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাকির আহমেদ ও আগানগর ইউনিয়ন যুবলীগের সভাপিত মীর আরাফাত হোসেন রাজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *