সিংগাইরে নারীর গলাকাটা লাশ উদ্ধার

মো.রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জের সিংগাইরে ৩ সন্তানের জননী ইতিরানী রংদার (৪২) নামের এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার (৩১ আগস্ট) ভোর রাতে উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইতিরানী রংদার (৪২) বায়রা সানাইল গ্রামের সুনীল রংদারের স্ত্রী।
স্থানীয়রা ও নিহতের জামাতা বিপ্লব দাস জানান, ইতিরানী রংদার রবিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যয় পরিবারের সকলে খাওয়ার শেষে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। সে ডায়াবেটিস রোগী ছিল সে প্রতিদিন ভোরে হাটাহাটি করেন। আজ সোমবার ভোর ৬ টায় প্রতিবেশী নারায়ন সরকার চকে মাছ মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে। এ সময় রাস্তা সংলগ্ন জোতিন্দ্র সরকারের বাড়ির সামনে গলাকাটা রক্তাক্ত লাশ দেখে আমার শ্বশুড়কে ঘুম ডেকে লাশের খবর জানান।
পরে এলাকাবাসী সিংগাইর থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সকাল ৯ টায় ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বড় ভাই স্বপন সরকার বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, হত্যার রহস্য উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও তিন মেয়েকে থানায় আনা হয়েছে।
এ ঘটনায় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সহকারি পুলিশ সুপার হাফিজুর রহমান, সিংগাইর সার্কেলের এএসপি আলমগীর হোসেন ও সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *