কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন এর আয়োজনে সমাপ্ত হলো কেরানীগঞ্জে গাইড গাইডার মৌলিক কোর্স প্রশিক্ষণ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এই সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ও যুগ্ম সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আঞ্চলিক কমিশনার আনজুমান আরা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারি কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আজিজুল হক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিলকিস খন্দকার। অনুষ্ঠান শেষে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের কোর্স প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
