কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মধ্যচরের ঝাউচর এলাকায় নতুন একটি কবরস্থানে শতাধিক ফলজ ও বন্জ জাতীয় বিভিন্ন গাছের চারা রোপন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শাক্তা ইউনিয়নের রোটারি ক্লাব অব ঢাকা পাইওনিয়ার এর উদ্যোগে এসব গাছের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রোটারি কøাব অব ঢাকা পাওনিয়ার এর সভাপতি মোঃ ফিরোজ মিয়া, সাধারন সম্পাদক জান্নাতুল কাদের, প্রকল্প পরিচালক মনিরা সুলতানা, মেহজাবিন মাহবুব খুসবু ও রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা এর সদস্যবৃন্দ। বৃক্ষরোপন কর্মসুচির পওে সংগঠনের উদ্যোগে ঘাটারচর,আরশিনগর ও বছিলা এলাকায় সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়।
