কেরানীগঞ্জে রাত ৮টার পরে দোকান খোলা রাখায় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জে রাত ৮টার পরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলামের নেতৃত্বে আজ রোববার রাত ৯ টায় জিনজিরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাজি পলাশ ইলেকট্রনিক্স, সাম ট্রাভেলস এন্ড ট্যুরস, নিয়ামত ফ্যাশান, মদিনা মোবাইল স্টোর, অপপো মোবাইল স্টোরসহ ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সরকারী কমিশনার( ভূমি) অফিসের নামজারি সহকারী মোঃ সাহাবুদ্দিন সিহাব ও কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম বলেন,বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পরে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে।

সেই আলোকে ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে আমরা জিনজিরায় এই মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছি । আজকের অভিযানে ৮টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *