লতা মন্ডল, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে এসআই মো. ইমরান খান, এসআই মিঠুন কুমার দাস সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি বাসাইল ইউনিয়নের চর গুলগুলিয়া গ্রামের আনছার আলীর ছেলে ডালু মিয়া (৪৬),শহর আলী ছেলে মো. শরীফকে(২৪) গ্রেফতার করেন।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান, উপজেলার বাসাইল ইউনিয়নের চর গুলগুলিয়া গ্রামে অভিযান চালিয়ে দুই জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করি। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
