কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২ এপ্রিল গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শহীদদের স্মরণে সকালে জিনজিরার মনুবেপারীর ঢালে শহীদ স্মৃডুস্তম্ভে কেরানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়ার নেতৃত্বে উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি ও সাধারণ সম্পাদক শেখ মোঃ শামীম উদ্দিনের নেতৃত্বে কেরানীগঞ্জ প্রেসক্লাব, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি,গণসংহতি আন্দোলন , কেরানীগঞ্জ গণফরম, কেরানীগঞ্জ ক্রিয়া উন্নয়ন পরিষদ ও জিনজিরা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য ১৯৭১ সালে এই দিনে পাক হানাদার বর্বর বাহিনী কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর, কালিন্দী ও শুভাঢ্যা ইউনিয়নে অতর্কিতভাবে হামলা চালিয়ে প্রায় পাচ সহস্রাধিক নিরীহ নিরস্ত্র মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করে। প্রতিবছর কেরানীগঞ্জবাসী এই দিনটিকে বিশেষ শ্রদ্ধার সাথে পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *