দোহারে প্রতি বোতল গ্যাসে ৬‘শ টাকা বেশি লাভ, ব্যবসায়ীকে অর্থদণ্ড

ঢাকার দোহার উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি ও ব্যবসা পরিচালনার বৈধ কোনো কাগজপত্র না থাকায় আজাদ নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জয়পাড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন। এ সময় অভিযানে সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহসহ দোহার থানার পুলিশ সদস্যরা।

অভিযানে দেখা যায়, ব্যবসায়ী আজাদ যিনি একাধিক গ্যাসের ডিলার। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি বোতলে প্রায় ৬০০ টাকা বেশি দামে গ্যাস বিক্রি করছিলেন। এবং তার ব্যবসা পরিচালনার বৈধ কোনো কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিকভাবে এ জরিমানা করে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম বলেন, গ্যাস সিলিন্ডারে সরকার নির্ধারিত মূল্যের থেকে কোনো প্রকার বেশি রাখার সুযোগ নেই। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *