মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থী ও অংশীজনদের যৌথ ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়ছে। আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্যমন্ত্রনালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক যুগ্ম সচিব শ্রাবস্তী রায়। এসময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন,কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মোকাদ্দেস,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ড.আব্দুস ছাত্তার বেগ,ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টও শাহীনুর ইসলাম প্রমুখ। সেমিনারে নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে অংশীজনেরা বিশদভাবে আলোচনা করেন।
