কেরানীগঞ্জে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাউটাইল কান্দাপাড়া এলাকার দুই শতাধিক গরিব-অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের পক্ষ থেকে বুধবার  (৩ ফেব্রুয়ারি) এসব শীতবস্ত্র বিতরন করা হয়।

হামিদ গ্রুপের জিএম জসীম মাহমুদকে সাথে নিয়ে কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. সোহেল রানা এ শীতবস্ত্র বিতরন করেন। কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগ, যুব লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ স্থানীয় সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *