মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ডাম্পিং স্টেশন সরিয়ে রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে জিনজিরার মনু ব্যাপারীর ঢালে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি গত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী নেতারা জোরপূর্বক জনসাধারনের চলাচলের একটি রাস্তার মুখ বন্ধ করে সেখানে ডাম্পিং স্টেশন নির্মাণ করে। এই ডাম্পিং স্টেশনের ময়লার দুর্গন্ধে বর্তমানে এলাকাবাসীরা অতিষ্ঠ । তারা দ্রুত এই ডাম্পিং স্টেশন অন্যত্র সরিয়ে রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
